চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান মারা গেছেন

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান মারা গেছেন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:০৩ পিএম, ২০২৩-০৬-০১

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান মারা গেছেন

আসাদুুুজ্জামান বাদল, নরসিংদী প্রতিনিধি : শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হারুনুর রশিদ খান সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার দীর্ঘ তিন মাস ৪ দিন পর বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। তিনি গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের হাতে তার নিজ বাড়ীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ছয়টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলায় ভিআইপি ১০ নম্বর কেবিনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে বাড়ী ফিরেন তিনি। বাড়ী ফিরার কিছুদিন পর গত ১৯ মে তারিখে তিনি পূনরায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন আইসিওতে থেকে বুধবার বিকেলে ইন্তেকাল করেন।
এদিকে হারুনুর রশিদ খানের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। হারুন খার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে ঢাকা-নরসিংদী-মনোহরদী-কিশোরগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। রাখে। শিবপুর বাজারে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থাপনা ভাংচুর করে এবং একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অপর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।
হারুনুর রশিদ খানের মৃত্যুতে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর